spot_img
spot_img

কুষ্টিয়ায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নববধূ ও তার শাশুড়ি মারা গেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাতে জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তার স্বামীকে বলেন তার কোমরে কিছু একটা কামড় দিয়েছে। একই সময় পাশের ঘর থেকে শাশুড়িও জানান তার হাতেও কিসে যেন কামড় দিয়েছে।

পরে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ ও পরে তার শাশুড়ি মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ