spot_img

অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা করুন : আমীর খসরু

বিএনপি নেতাকর্মীদের অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। সমাবেশের আগের দিন বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত নেতাকর্মীকে।

তিনি বলেন, কিছু সদস্যের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনুরূপভাবে র‍্যাবের কিছু সদস্যের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন উঠেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ