বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় আরো ২ ইসরাইলি সেনা নিহত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আজ (সোমবার) গাজ্জায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরো দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরাইল থেকে প্রকাশিত হারেৎজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত দুই সেনার ছবি প্রকাশিত হয়েছে।

উত্তর গাজ্জায় গতকাল (রোববার) সংঘটিত যুদ্ধে নিহত দুই সেনা হচ্ছে- ইসাচার নাতান (২৮) ও ইতালি শোহাম (২১)। ইসরাইলি সূত্র ওই দুই সেনার পদবি প্রকাশ করেনি। তবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, ইসাচার নাতান ইসরাইলি সেনা কর্মকর্তা। হামলায় আরো এক সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

এই নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী, গাজ্জায় স্থল অনুপ্রবেশের শুরু থেকে এ পর্যন্ত তাদের ৪৪ সেনা নিহত হলো। যদিও এই সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছেন, গাজ্জা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরাইলি সেনা হতাহত হচ্ছে জনরোষে পড়ার আশঙ্কায় যাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ