spot_img
spot_img

৭ অক্টোবরের পর গাজ্জায় ৬০টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল

৭ অক্টোবর এখন পর্যন্ত গাজ্জায় অন্তত ৬০ টি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয় ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে হাসপাতাল, মসজিদসহ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরাইল। সর্বশেষ উত্তর গাজ্জার আল-সালাম মসজিদটি ধ্বংস করে ইসরাইল।

গাজ্জা শহরের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয়, হাসপাতাল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধে হামলার আওতা মুক্ত থাকবে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ