spot_img
spot_img

ইসরাইল কর্তৃক গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত যেসব সাংবাদিক শহীদ হলেন

আত্মরক্ষার অজুহাতে গাজ্জায় শুরু করা বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক অভিযান যে নিছক কোনো অভিযান নয় তার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব।

সংখ্যালঘু পরিচয়ে আত্মরক্ষার অজুহাতে ভয়ংকর গণহত্যা ও বোমা হামলা চালাচ্ছে জায়োনিস্ট অবৈধ রাষ্ট্রটি। এখন পর্যন্ত ১১ হাজার ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু রাষ্ট্রটি।

এছাড়া আন্তর্জাতিক ভাবে যাদের নিরাপত্তা সুরক্ষিত এমন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকেও হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা। যার মধ্যে নারী, শিশু ও সাংবাদিকরা অন্যতম। সন্ত্রাসবাদ নির্মুলের নামে ৮ অক্টোবর থেকে শুরু করা গণহত্যায় ৮ হাজার নিরীহ নারী ও শিশু হত্যার পাশাপাশি এখন পর্যন্ত ৪৯জন ফিলিস্তিনি সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে তারা।

সম্প্রতি এই ৪৯ জন সাংবাদিকের পরিচয় প্রকাশ করে গাজ্জা কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে।

আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা ও বর্বরতা চালিয়ে যাওয়া ইসরাইলের হাতে নির্মমভাবে যে ৪৯জন ফিলিস্তিনি সাংবাদিক শাহাদাত বরণ করেছেন তারা হলেন –

১. মুহাম্মদ কারগুন
২. ইবরাহীম লাফী
৩. মুহাম্মদ আস-সালেহী
৪. হুসসাম মুবারক
৫. আব্দুর রহমান শিহাব
৬. রাজিব আন-নাকিব
৭. মুহাম্মদ আবু মাতার
৮. আয়েদ আল নাজ্জার
৯. আয়েদ আন-নিসার
১০. মুহাম্মদ রিজক সুবহ
১১. হিশাম আন-নাওওয়াগাহ
১২. সাঈদ আত-তাওয়িল
১৩. আসাদ শামলাখ
১৪. মুহাম্মদ আবু আলি
১৫. মুহাম্মদ আবু জারিফাহ
১৬. খলিল আবু উজরাহ
১৭. সামিহ আন-নাদি
১৮. আনাস আবু শামালাহ
১৯. আলি সুলাইমান
২০. আব্দুল হাদি হাবিব
২১. মুহাম্মদ বা’লুশাহ
২২. ইসসাম বুহার
২৩. হানি আল মাদহুন
২৪. সালমা মুখাইমার
২৫. ইয়াসির আবু নামুস
২৬. আহমদ আবু মাহাদি
২৭. জামাল আল ফাকাওয়ুল
২৮. সাঈদ হাতাবি
২৯. মুহাম্মদ আল হুসনী
৩০. রুশদি আস-সিররাজ
৩১. আহমদ মাসউদ
৩২. মুহাম্মদ লাব্বাদ
৩৩. আইমান আল উকাইলী
৩৪. মুহাম্মদ আল বাআ’রী
৩৫. ইয়াদ মাতার
৩৬. মাজিদ আরান্দাস
৩৭. নাজমি নাদিম
৩৮. হুজায়ফা নাজ্জার
৩৯. ইমাদ আল ওয়াহিদী
৪০. মুহাম্মদ আল জাজা
৪১. মাজিদ কাশকু
৪২. নাম অজানা (নারী সাংবাদিক)
৪৩. দুআ শারাফ
৪৪. ইয়াহিয়া আবু মানি’
৪৫. মুহাম্মদ আবু হাসিরাহ
৪৬. হাইসাম হারারাহ
৪৭. মুস্তাফা নাকিব
৪৮. জহির আল আফগানি
৪৯. মুহাম্মদ আবু হাতেব

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ