spot_img
spot_img

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ২ বাংলাদেশী গ্রেফতার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির দায়ে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামসহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাইড ফেইসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।

প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর সকাল ১১টায় কুয়ালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ এবং ৩৭ বছর বয়সী এই দুই বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জালিয়াতির মাধ্যমে বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কাড ও আই কাড তৈরির কাজে নিয়োজিত ছিলো।

আর এসব জাল কাগজপত্রের জন প্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিতো সাধারণ শ্রমিকদের কাছ থেকে । তবে আরো তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ। এসময় পুলিশ জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেশন মেশিন, জাল সিআইডিবি কার্ড, জাল ভিসা, পাসপোর্ট সহ বিভিন্ন প্রকার সরঞ্জাম উদ্ধার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ