আগামি (২০ ডিসেম্বর) সশরীরে সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। (২০ ডিসেম্বর) দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেবো। আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছি। এটি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম ধাপ। ১০ ডিসেম্বর সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, সবগুলো এখন বাস্তবায়ন করা হবে।










