spot_img
spot_img

মোদিকে হত্যার হুমকি; কংগ্রেস নেতা গ্রেফতার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাঁকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।

জানা গেছে, এক বক্তৃতায় রাজা পাতেরিয়া বলেন, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যায় প্রস্তুত থাকতে হবে। রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

রাজা পাতেরিয়ার মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। গতকাল সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

সূত্র: এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
spot_img
spot_img
spot_img

সর্বশেষ