ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় টিকে থাকতে জি-৭ নেতাদের কাছে আরও গ্যাস ও অস্ত্র চাইলেন।
সোমবার (১২ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে জি-৭ নেতাদের কাছে এ সহায়তা চান তিনি।
জেলেনস্কি বলেন, প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছেন ইউক্রেনের জনগণ। এ অবস্থায় জ্বালানির অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না।
তার ওপর বিদ্যুৎ গ্রিডে রুশ হামলায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ইউক্রেনের জনগণ। জেলনস্কি এ সময় জি-৭ নেতাদের কাছে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ট্যাংকসহ আরও সমরাস্ত্র চান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া











