অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহমাদ আল-কাহলুত ও তার সাথে থাকা চিকিৎসা কর্মীদের হাসপাতালের মধ্যেই বন্দী করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, বেশ কয়েকদিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছিল ইসরাইলি সেনাবাহিনী। এরপর মঙ্গলবার হাসপাতালজুড়ে হামলা চালায় তারা। এসময় তারা ফিলিস্তিনি পুরুষ ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের আঙিনায় জড়ো করে।
তিনি আরও জানান, আমরা জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রসকে অবিলম্বে হাসপাতালের অভ্যন্তরে থাকা বন্দীদের বাঁচাতে ও তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
সূত্র: মিডল ইস্ট মনিটর











