spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধ বিরতির আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ।

বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এ প্রস্তাবটি পাস হয়।

এর আগে, গাজ্জায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তোলে মৌরিতানিয়া ও মিশর। যেখানে ১৫৩ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ আরও ১০টি দেশ অবস্থান নিয়েছে। সেই সঙ্গে ভোটাভুটি থেকে বিরত ছিল ২৩ টি দেশ।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে কোনও একটি প্রস্তাব পাস হওয়া বা না হওয়া রাজনৈতিকভাবে যথেষ্টভাবে গুরুত্ব বহন করলেও এই প্রস্তাব মানা কোনো দেশের জন্য বাধ্যতামূলক নয়।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ