“হামাসের পরে” বলে কোনও কিছুর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসকে নির্মূল করার ইসরাইলি নেতাদের দিবাস্বপ্ন ও ভুয়া দাবির জবাবে হামাস নেতা মুহাম্মাদ নিজাল এ হুঁশিয়ারি দেন।
মুহাম্মাদ নিজাল দৃঢ়তার সঙ্গে বলেন, আমরাই গাজ্জা উপত্যকা পরিচালনা করবো। “হামাসের পর” নামে অর্থাৎ ‘যুদ্ধের-পর’ বলে কিছু হবে না, এই প্রতিরোধ আন্দোলন নির্মূল হবে না।
মুহাম্মাদ নিজাল আরও বলেন, যুদ্ধ-পরবর্তীকালে আমরা গাজ্জা পরিচালনার বিষয়ে ভোটের আয়োজন করতে পারি কিংবা ফিলিস্তিনের সকল শক্তিকে সঙ্গে নিয়ে গাজ্জা পরিচালনা করতে পারি।
তিনি বলেন, গাজ্জা পরিচালনার জন্য আমরা ইসরাইলি ট্যাংক নিয়ে আসা স্বশাসন কর্তৃপক্ষকে কোনোভাবেই মেনে নেবো না।
সূত্র: পার্সটুডে










