spot_img

বশিরের নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন

গত ৮ডিসেম্বর লক্ষ লক্ষ সুন্নি মুসলিমের খুনি বাশার আল আসাদের পলায়নের মধ্যদিয়ে সিরিয়ায় আসাদ যুগের পতন ঘটে। রাজধানী দামেশক সহ দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে আসে আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র সংগঠনগুলোর।

আসাদ সরকারের পতনে রাষ্ট্রের অচলাবস্থা এড়াতে দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেওয়া প্রধান সংগঠন হাইআতু তাহরিরিশ শামের প্রধান আহমদ আশ-শরা’ বা আবু মুহাম্মদ জুলানী ঘোষণা দেন অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের, যা বহির্বিশ্বকে অবাক করে দেয়। তবে সেই পর্যন্ত ক্ষমতা থাকবে আপদকালীন অন্তর্বর্তী সরকারের। তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত দেশের সরকারি ও পাবলিক প্রতিষ্ঠানগুলোর দায়-দায়িত্ব থাকবে সাবেক প্রধানমন্ত্রী গাজী আল জালালির কাঁধে।

ক্ষমতার আনুষ্ঠানিক হস্তান্তর নিশ্চিত করতে ১০ ডিসেম্বর হাইআতু তাহরিরিশ শাম ও তাদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের সরকারের সাথে বৈঠকে মিলিত হোন সাবেক প্রধানমন্ত্রী জালালি। বৈঠক শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা আসে আপদকালীন নতুন অন্তর্বর্তী সরকারের। যার প্রধান নিযুক্ত করা হয়, ইদলিবে সরকার প্রধানের দায়িত্ব পালন করা মুহাম্মদ আল বশিরকে। যিনি পেশাদার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি শরীয়াহ আইনেও বিশেষজ্ঞ।

আরো জানানো হয়, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আগ পর্যন্ত ৩ মাস দায়িত্ব পালন করবে মুহাম্মদ আল বশিরের অন্তর্বর্তী সরকার। ১ মার্চ ২০২৫ সালে এই সরকারের মেয়াদ শেষ হবে। বশিরের সরকার আসাদ সরকারের সন্ত্রাসবাদ আইন বাতিল করবে। ভেঙে দিবে তার হাতে নিয়ন্ত্রিত হয়ে আসা নিরাপত্তা কাঠামো। রাষ্ট্রীয় সেনাবাহিনীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তাতেও আনা হবে ব্যাপক রদবদল। রাষ্ট্রীয় বাহিনী ও নিরাপত্তা খাতসমূহের পুনর্বিন্যাস এই সরকারের অগ্রাধিকারের তালিকার শীর্ষে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের নিরাপদ পরিবেশ তৈরি করার লক্ষ্যে একে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া আল জাজিরা আরবি মাধ্যমের খবরে জানানো হয়, ইদলিবে গঠিত সরকারের মন্ত্রীরা এই অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসেবে মুহাম্মদ আল বশিরের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।

তাহরিরুশ শাম নিয়ন্ত্রিত ইদলিবে ২০২৪ এর ফেব্রুয়ারিতে যে সরকার গঠন হয় ও সিরিয়ার ৩ মাস মেয়াদি বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন,

১. প্রধানমন্ত্রী মুহাম্মদ আল বশির।

২. ন্যায় বা আইনমন্ত্রী মুহাম্মদ শাদী আল ওয়াইসী।

৩. স্বররাষ্ট্র মন্ত্রী মুহাম্মদ আব্দুর রহমান।

৪. অর্থমন্ত্রী বাসিল আব্দুল আজিজ।

৫. কৃষি ও সেচ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ আল আহমদ।

৬. শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী নাজির আল কাদেরী।

৭. তথ্যমন্ত্রী মুহাম্মদ ওমর।

৮. আওকাফ বা ধর্মমন্ত্রী হুসাম হাজ্ব হুসাইন।

৯. স্বাস্থ্য মন্ত্রী ড. মাজেন দুখান।

১০. উচ্চশিক্ষা মন্ত্রী ড. আব্দুল মুনঈম আব্দুল হাফিজ।

১১. স্থানীয় প্রশাসন মন্ত্রী মুহাম্মদ মুসলিম।

১২. উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফাদি আল কাসেম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ