spot_img
spot_img

অস্ত্রের ভয় দেখিয়ে ফিলিস্তিনি রাখালদের জমি দখল করছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বসতি স্থাপনকারীরা অস্ত্রের মুখে ফিলিস্তিনি মেষপালকদের চারণভূমি ছেড়ে যেতে বাধ্য করছে।

গত বৃহস্পতিবার (১২ ই জানুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের হেব্রনের দক্ষিণে অবস্থিত মাসাফের ইয়াত্তার আল-আইন আল-বাইদায় এরকম একটি ঘটনা ঘটে।

হেব্রনের দক্ষিণে ‘সুরক্ষা ও স্থিতিস্থাপক’ কমিটির কর্মী ফুয়াদ আল-আমোর জানান, বসতি স্থাপনকারীরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আল-আইন আল-বাইদা এলাকায় মেষপালকদের উপর আক্রমণ করে ও তাদেরকে তাড়া করে চারণভূমি ছেড়ে যেতে বাধ্য করা হয়।

ইসরাইলী দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীরা মূলত বছরের এই সময়গুলোতে ফিলিস্তিনি রাখাল ও কৃষকদের জমিতে প্রবেশ করা বন্ধ করতে চায় যাতে তারা জমি চাষ করা থেকে বিরত থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের এসব জমি দখল করতে চায়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img

সর্বশেষ