spot_img
spot_img

চীনের মোকাবিলায় জাপান, আমেরিকা ও ইউরোপকে ঐক্যবদ্ধ হতে হবে: কিশিদা

চীনকে মোকাবিলা করতে হলে জাপান, আমেরিকা এবং ইউরোপকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ওয়াশিংটন সফররত জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীন আমেরিকা এবং জাপান উভয় দেশেরই প্রধান কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বী।

সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং জাপান উভয় দেশই চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছে। উভয় দেশের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে সর্বাধিক হুমকি বিবেচনা করা হয়েছে চীনকে। এই অবস্থায় এশিয়ার-প্রশান্ত মহাসগারীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কৌশলগত ঐক্য বাড়াতে ওয়াশিংটন সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ওয়াশিংটনে অবস্থিত জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া ভাষণে কিশিদা বলেন, চীন জাপান এবং আমেরিকা উভয় দেশের জন্যই কেন্দ্রীয় চ্যালেঞ্জ। কারণ বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে চীনের দৃষ্টিভঙ্গি টোকিও-ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন, যা আমরা এবং আমাদের মিত্ররা কখনোই মেনে নিতে পারে না।

কিশিদা আরও বলেন, চীনের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, দেশটিকে কীভাবে মূল্যায়ন করব তার জন্য জাপান, আমেরিকা এবং ইউরোপের জন্য ঐক্যবদ্ধ হওয়া একান্তভাবে অপরিহার্য।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ একটি বিষয় পরিষ্কার করেছে যে, স্নায়ুযুদ্ধ যুগ পরবর্তী বিশ্ব ব্যবস্থাও শেষ হয়েছ। এবং মস্কো যে সমরশক্তি দেখাচ্ছে তা যদি বিনা বাধা চালিয়ে যেতে দেয়া হয় তবে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এমন ঘটনা ঘটতে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ