spot_img

একটি দেশের সত্যিকারের পরিচয় সেখানকার শিক্ষা ও সংস্কৃতি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি দেশের সত্যিকারের পরিচয় সেখানকার শিক্ষা ও সংস্কৃতি। আজ সেই সত্যিকারের শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস থেকে আমাদের কোমলমতি বালক-বালিকাদের বিচ্ছিন্ন করে দেওয়ার কাজ চালানো হচ্ছে। আমাদের উচিত এখন জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরা। সেজন্য কাজ করতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ আয়োজিত শিক্ষা ব্যবস্থায় বিজাতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সরকার দেশ শাসন করে না। তারা বসে বসে ইতিহাস লেখে। কিন্তু সেটা সত্যিকারের ইতিহাস নয়, কাল্পনিক ইতিহাস। আজকের যে পাঠ্যবইয়ের সমস্যা, এটি আসলে পাঠ্যবইয়ের সমস্যা না। পাঠ্যবইয়ের প্রথম পৃষ্ঠায় যে ছবি রয়েছে সেটি বাংলাদেশের কোথাও কি দেখা যায়? যদি না দেখা যায় তবে এটি আমাদের কোমলমতি ছেলে-মেয়েদের মধ্যে কীভাবে গেল?

তিনি আরও বলেন, দেশের পরিচয় শুধু উন্নয়ন দিয়ে হয় না, উন্নয়নের নামে দুর্নীতি দিয়েও একটি দেশের পরিচয় হয়। একটি শিশু যখন স্কুল-কলেজে যাবে তখন তাকে মুক্তচিন্তা করার সুযোগ করে দিতে হবে। তার সামনে সব তথ্য তুলে ধরতে হবে। সে যখন বড় হবে তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা করা ঠিক হবে আর কোনটা বেঠিক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ