spot_img

বাবার মৃত্যুতেও প্যারোলে মুক্তি পেলেন না ছাত্রদল নেতা

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম রনির পিতা মহসিন মোল্লার জানাজায় অংশ নিতে রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আবেদন জানালেও অনুমতি দেয়া হয়নি। ফলে পিতার লাশ দেখা কিংবা জানাজায় অংশ নিতে পারেননি তিনি।

আজ শনিবার (১৪ জানুয়ারি) এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। একইসঙ্গে তাঁরা মহসিন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিম রনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের কারাগারে অন্যায়ভাবে বন্দি। যথাযথ আইনানুসারে পিতার দাফনের জন্য প্যারোলের আবেদন করা সত্ত্বেও এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসক এবং আজ্ঞাবহ অমানবিক প্রশাসন আব্দুর রহিম রনিকে তাঁর পিতার দাফনসহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রেরই পুনরাবৃত্তি করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ