বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজী বলেছেন, পাঠ্যপুস্তক থেকে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ বাতিল করতে হবে। দেশের শিক্ষানীতি পরিবর্তন করে বিরানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ধর্মীয় মুল্যবোধের আলোকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে।
শনিবার (১৪ জানুয়ারি) দলটির জাতীয় নির্বাহী কমিটির সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস খানের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব ও মহানগর আমীর মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সহ সাংগঠনিক সচিব মাওলানা এনামুল হক কুতুবী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী,, যুব সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব মাওলানা শরীফুর রহমান, সহকারী আন্তর্জাতিক সচিব মাওলানা আমানুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা দিদারুল আলম, ড,উমর ফারুক, মাওলানা মাসুম বিল্লাহ আনওয়ারী, মাওলানা মোস্তাক আহমদনুর, মোহাম্মদ কিবরিয়া ও ছাত্র সমাজ সভাপতি এহতেশামুল হক সাখী প্রমূখ ।










