spot_img
spot_img

খরচ কমাতে সেনাবাহিনী ছোট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার

অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে শ্রীলঙ্কা নিজেদের সেনাবাহিনীর আকার ছোট করার পরিকল্পনা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে আগামী বছর ১ লাখ ৩৫ হাজার করা হবে। এরপর ২০৩০ সালের মধ্যে তা ১ লাখে নামিয়ে আনা হবে।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রেমিথা বান্দারা থেনাক্কুন বলেন, সামরিক ব্যয় মূলত রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয়। যা পরোক্ষভাবে জাতীয় ও মানব সুরক্ষার নিশ্চয়তা দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ খুলে দেয় ও উদ্দীপ্ত করে।

থেনাক্কুন আরও বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে কারিগরি ও কৌশলগতভাবে দক্ষ ও ভারসাম্যপূর্ণ প্রতিরক্ষা বাহিনী তৈরি করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ