মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং ক্যাম্প থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৪ মার্চ) ভোরে ওই ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই ক্যাম্পের বি/৩ ব্লক হতে ব্লক-ডি,/২, ঘর-৩২৪ এর বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো. উসমান (২০), একই ক্যাম্পের ব্লক-বি/৩, ঘর ১৩৩০ এর বাসিন্দা মো. সৈয়দ আলমের ছেলে আলা উদ্দিন (২১)।

১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৪ মার্চ) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। ঐ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img