উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে ২টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
সোমবার (১৩ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে দেশটির পশ্চিম উপকূলের কাছে দক্ষিণ হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং প্রায় ৬২০ কিলোমিটার পথ অতিক্রম করে।
এদিকে উত্তর কোরিয়ার এসব সামরিক উদ্যোগকে ‘তীব্র নিন্দা’ জানিয়ে বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক উসকানি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন বলে অভিহিত করে আসছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।











