spot_img
spot_img

বিশ্বব্যাংক থেকে ১৫০ মিলিয়ন ডলার পাচ্ছে ডিএনসিসি

ঢাকার মেট্রোরেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি ও ইলেকট্রিক বাস কেনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) অর্থায়ন করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ কাজের জন্য ১৫০ মিলিয়ন ডলার পাবে ডিএনসিসি।

সোমবার (১৩ মার্চ) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেন এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মধ্যে বৈঠক হয়। এ বৈঠকে অর্থায়ন করতে সম্মতি জানায় বিশ্বব্যাংক।

মূলত যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় ডিএনসিসির আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ইন্টিগ্রেট করিডোর ম্যানেজমেন্ট (আইসিএম) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক।

ডিএনসিসির প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ আমিরুল ইসলাম প্রজেক্ট সম্পর্কে বলেন, আমাদের মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ায় এখন তেমন ভালো ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ