spot_img

করোনা আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী মতিন খসরু মারা গেছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল আবদুল মতিন খসরু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ এপ্রিল) বিকালে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা।

মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ