spot_img
spot_img

মনপুরায় ভাইকে বাঁচাতে পুকুরে পড়লো বোনও; প্রাণ গেলো ২ জনেরই

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে যাওয়া চাচানো ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন হলো- আদর (৬) ও লিয়া (৯)। আদর ফৈজউদ্দিন গ্রামের মো. মমতাজ উদ্দিনের ছেলে ও লিয়া মো. রফিকুল ইসলামের মেয়ে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ফৈজউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে তারা দুই জন বাড়ির পুকুরে গোসল করতে যায়। ওই সময় আদর পুকুর পাড় থেকে পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে লিয়াও পুকুরে পড়ে যায়। তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ