spot_img
spot_img

সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে ইসলামী সাংস্কৃতিক জোটের ইফতার মাহফিল সম্পন্ন

শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠনসমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ইসলামী সাংস্কৃতিক জোটের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলিস্তানস্থ খন্দকার কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসাজ সভাপতি বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।

ইসলামী সাংস্কৃতিক জোটের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীরের দিক-নির্দেশনায় এবং জোটের সেক্রেটারি জেনারেল ইসলামী শিল্পী মাওলানা হুমায়ুন কবীর শাবীব ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল উপস্থাপক মাওলানা ইবরাহীম কোব্বাদীর যৌথ উপস্থাপনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসাজের কিরাত বিষয়ক সম্পাদক কারী তাওহীদ বিন আলী লাহোরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মুহিব খান, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গজল শিল্পী মাওলানা আবুল কালাম আজাদ। জোটের সহ-সভাপতি মুফতি শামীম মজুমদার, সহ-সভাপতি নকীব বিন হোসাইন। ইসলামী সাংস্কৃতিক জোটের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী হাফেজ মাওলানা আবু সুফিয়ান ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাসরুর তাশফীন।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কাউসার আহমাদ সোহাইল, স্টুডিও ওয়ানের পরিচালক আকন সিরাজুল ইসলাম, বিশিষ্ট গীতিকার কবি আব্দুল কাদির হাওলাদার, তরুণ গীতিকার ও সুরকার সায়ীদ উসমান প্রমুখ।

ইফতার মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন জোটের দায়িত্বশীল সংগঠন কলরব, জিন্নুরাইন, আহবান, স্বপ্নসিঁড়ি, সুরেরতরী, সুরকাফেলা, শাহে মদীনা, ঐশীস্বর, রুপান্তর, নবচেতনাসহ জোটের সিনিয়র শিল্পীবৃন্দ। ইফতার মাহফিলে বক্তাগণ সুস্থ-সংস্কৃতির বিকাশ সাধনে জোটের ঐক্যবদ্ধ ভুমিকাকে ইতিবাচক হিসেবে মুল্যায়ণ করে বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ