spot_img
spot_img

আমরা চুপচাপ বসে থাকব না : হুঙ্কার এরদোগানের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের লাগারাত বিমান হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতনের বিষয়ে এমনকি পুরো দুনিয়া অগ্রাহ্য করলেও তুরস্ক চুপচাপ বসে থাকবে না।

তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক অনলাইন ব্রিফিংয়ে এরদোগান বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের নির্মমতায় আমরা একইসাথে দুঃখিত ও ক্রুদ্ধ।

তিনি বলেন, ফিলিস্তিনি নগরীগুলোতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান। মানবতার জন্য জেরুসালেমের সম্মান রক্ষা করা আমাদের কর্তৃব্য।

এরদোগান আরো বলেন, যারা ইসরাইলের রক্তক্ষরণে নীরব থাকছে বা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত, একদিন তাদের পালাও আসবে।

তিনি বলেন, জেরুসালেমে শান্তি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে নিরাপত্তা পরিষদের।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ