spot_img
spot_img

সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবার ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত তা এখনো জানা যায়নি।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই পাভেল জানান, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ