spot_img

কুমিল্লার ইস্যু নিয়ে ইসির পদত্যাগ দাবি করা অযৌক্তিক: হানিফ

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নিজ বাড়িতে তার অবস্থান করা অস্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে ইসির পদত্যাগের দাবি যৌক্তিক নয়- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এক কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির কাছে সরকার বিরোধী বা নির্বাচন কমিশন বিরোধী কথা বলার কোন ইস্যু নেই। তাই কোন একটা ঘটনা পেলেই তার সাথে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ