spot_img
spot_img

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে এয়াকুব মজুমদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপু্রে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলিতে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে এয়াকুব বাড়ির পাশের জলাশয় থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে জলাশয়ে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ