spot_img

ইসরাইলে দূতাবাস উদ্বোধন করলো আরব আমিরাত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার তেল আবিবে এই দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

গত মাসে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিল অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এবার তেল আবিবে নিজেদের দূতাবাস চালু করলো আমিরাত।

রয়টার্স জানিয়েছে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে। ভবনের বাইরে ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা তার দেশের পতাকা উত্তোলন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ