spot_img

বিমানের এমডি হিসেবে নিয়োগ পেলেন যাহিদ হোসেন

অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ