spot_img

কেউ অন্য দলের দালালি করলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না : জিএম কাদের

কেউ অন্য দলের দালালি করলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না বলে মন্তব্য করেছেন পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, কেউ অন্য দলের দালালি করলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না। দলের কেউ অন্য দলের দালালি করলে তাদের চিহ্নিত করে রাখুন। কোন ভাবেই দলের ঐক্য বিনষ্ট করতে দেওয়া হবে না। সবাইকে দলীয় ঐক্য ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই ) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফকরুল ইমাম, সুনিল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইঁয়া, নাজমা আকতার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ