শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার: আলী রীয়াজ

রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সমতার মর্যাদায় তাদেরকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা ১৩তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ সব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, মনে রাখতে হবে গতবছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিলেন। তাই মনে রাখতে হবে নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।

নারীদের সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই দুইটি বিষয়ে আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রীয়াজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ