spot_img

টিকটক ভিডিও করতে সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

টিকটক ভিডিও করতে সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে মো. রাসেল (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। তবে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে তারা লাফ দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত অভিযানে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি নিখোঁজকে না পাওয়া যায় অথবা লাশ ভেসে না ওঠে, রোববার সকালে আবারও উদ্ধার অভিযান চলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ