spot_img

মাওলানা সাঈদীর ইন্তিকালে খেলাফত মজলিসের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।

আজ সোমবার (১৪ আগস্ট) এক শোক বার্তায় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শোক প্রকাশ করেন।

শোক বার্তায় কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণকারী মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ