spot_img
spot_img

কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নৈমুদ্দিন (৬৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গভীর রাতে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেরটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ