spot_img
spot_img

ওআইসি’র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান সরকারকে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এ খবর জানিয়ে বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ