spot_img
spot_img

আফগানিস্তানে জুলুম, নিপীড়ন ও বৈষম্যের কোন স্থান নেই : মাওলানা হানাফী

ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, ইমারতে ইসলামীয়ায় কখনোই জুলুম ও বৈষম্য সমর্থন করে না।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আফগানিস্তানের জাওজানের খুশ তাপা জেলার বাসিন্দাদের সাথে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, ইমারাতে ইসলামীয়া কারোর বিরুদ্ধে জুলুম ও বৈষম্য হতে দেবে না।

তিনি আরো বলেন, এদেশের হাজারো সন্তান তাদের মূল্যবান প্রাণ ত্যাগের মাধ্যমে বর্তমান ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করেছে।

মাওলানা হানাফী বলেন, ইমারাতে ইসলামীয়া দেশের উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এই সমাবেশে খুশ তাপা জেলার বাসিন্দারা তাদের সমস্যাগুলি উপপ্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ