spot_img
spot_img

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চারটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি ভেঙে দিয়েছে।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আল-জিফতলিক গ্রামে এ ঘটনাটি ঘটে।

গ্রাম পরিষদের প্রধান আহমাদ আবু ঘানেম জানায়, দখলদার ইসরায়েলের সৈন্যরা একটি বুলডোজার নিয়ে গ্রামে প্রবেশ করে ও চারটি বাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয় । এ অনাকাঙ্ক্ষিত ধ্বংসযজ্ঞের ফলে গ্রামের বেশ কিছু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে বিল্ডিং পারমিট না থাকার কারণে ইহুদিবাদী সন্ত্রাসীরা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের শত শত বাড়ি ভেঙে দিয়েছে।

ফিলিস্তিনে ইহুদীবাদীদের দখলদারিত্বকে শক্তিশালী করতেও ভবিষ্যৎ প্রতিরোধ ঠেকাতে খুব সল্প সংখ্যক ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণের অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন।

তাই, দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ফিলিস্তিনিদের হয় তাদের বাড়ি প্রসারিত করতে হয় অথবা দখলদার ইসরাইলিদের অনুমতি ছাড়াই নতুন বাড়ি নির্মাণ করতে হয়।

অন্যদিকে, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ৬ লক্ষ ইসরায়েলি অবৈধভাবে বসবাস করছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ