বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মৃত্যু

চীনে দিনদিন করোনা পরিস্থিতি আরও মন্দার দিকে যাচ্ছে। সম্প্রতি দেশটির দেওয়া তথ্য নিয়ে সমালোচনার পর থেকেই যেন বেড়ে চলেছে এই মৃত্যু।

শনিবার (১৪ জানুয়ারি) জানানো হয়েছে, গত এক মাসে মৃত্যু হয়েছে ৬০ হাজারের কাছাকাছি।

গত মাসে করোনায় শূন্য-কোভিড নীতি তুলে নেওয়ার পর থেকে এই মৃত্যু বেড়ে যাওয়া বৈশ্বিক সমালোচনার মধ্যে পড়েছে দেশটি। খবর রয়টার্সের।

ডিসেম্বরের শুরুতে বেইজিং হঠাৎই তার তিন বছরের ভাইরাস প্রতিরোধে নেওয়া ঘন ঘন পরীক্ষা, ভ্রমণে বাধা এবং কড়াকড়ি লকডাউন নীতি থেকে সরে আসে। ব্যাপক আন্দোলনের মুখে এই নীতি তুলে নিলে দেশটিতে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। এখন শনাক্তের সংখ্যা এক দশমিক চার বিলিয়ন পার হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ