ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ৮০ হাজারেরও বেশি ইহুদী।
শনিবার (১৪ জানুয়ারি) তেল আবিবে দেশের বিচার বিভাগকে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে ইহুদীরা বিক্ষোভ করে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন এই সরকারকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ইহুদীবাদী বলে মনে করা হয়।
রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের নতুন ডানপন্থি জোট সরকার দেশের বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার তেল আবিবে সমাবেশ করেছে ৮০ হাজারেরও বেশি ইসরায়েলি। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হবে।
ইহুদিবাদী ইসরাইলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করেছেন নতুন ইসরাইলী বিচারমন্ত্রী। আর সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।











