চীন ও উত্তর কোরিয়ার বিপরীতে এক ঐক্যবদ্ধ অবস্থানের অনুরোধ জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এসময় তিনি বলেন, পূর্ব এশিয়া পরবর্তী ইউক্রেন হতে পারে। পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিবেশসংক্রান্ত সংকটের বিষয়ে জি-সেভেন নেতাদের জানিয়েছি। এ দুই অঞ্চলের নিরাপত্তাবিষয়ক উদ্বেগগুলোকে বিশ্বের ‘অবিচ্ছেদ্য’ অংশ।
শনিবার (১৪ জানুয়ারি) গ্রুপ অব সেভেন (জি-সেভেন)-এর প্রধান হিসেবে জাপানের দায়িত্ব পালনের বছরটি আরম্ভ করতে কিশিদা জার্মানি ছাড়া এ দলটির অন্তর্ভুক্ত বাকি সব দেশ সফর করেন।
জার্মানিতেও শিগগিরই সফরের পরিকল্পনা রয়েছে তার। ওয়াশিংটনে নিজের সফরের ইতি টেনে কিশিদা বলেন, পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিবেশসংক্রান্ত সংকটের বিষয়ে ‘তার জোরালো অনুভূতিটি’ তিনি জি-সেভেন নেতাদের জানান।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের একদিন পর এক সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ইউক্রেন আগামী দিনের পূর্ব এশিয়া হয়ে উঠতে পারে।
তিনি বলেন, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে এককভাবে শক্তি প্রয়োগ করে ভারসাম্য পরিবর্তনের চেষ্টা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালুর মাধ্যমে জাপানের আশপাশের পরিস্থিতি ক্রমবর্ধমানভাবে গুরুতর হয়ে উঠছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা











