ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, নিষেধাজ্ঞার পর র্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা নেমে এসেছে আশাতীত ভাবে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ডোনাল লু বলেন, দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি। সম্পর্কের কোথাও সমস্যা দেখা দিলে বন্ধু হিসেবে পরামর্শ দিব। জিএসপি প্রসঙ্গে তিনি বলেন, এটা মার্কিন কংগ্রেস বিবেচনা করবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারও চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। বর্তমান সরকার কখনোই বন্দুকের নলে ক্ষমতায় আসেনি, সবসময়ই ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।











