মানবিক সহায়তাকে রাজনৈতিক সমস্যার সাথে যুক্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান জাতিসংঘের উদ্দেশ্য বোঝে। কিন্তু ইমারাতে ইসলামিয়া শরীয়তের আলোয় সমস্ত বিষয় নির্ধারণের জন্য সচেষ্ট। কারণ ইমারাতে ইসলামিয়া ধর্ম ও জনগণের প্রতি তার দায়িত্ববোধকে উপেক্ষা করতে পারে না।”
তিনি আরো বলেন, “আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের এসব দেশগুলির উচিত আমাদের দেশের পরিস্থিতি ও আমাদের জনগণের ধর্মীয় আকাঙ্ক্ষা বোঝা।”
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











