spot_img
spot_img

ইসরাইলী হামলাকে ঘিরে মুসলমানদের সতর্ক করলেন আকসার খতিব শায়েখ ইকরামা সাবেরী

অভিযানের দিকে ইঙ্গিত করে ষড়যন্ত্রের বিষয়ে বিশ্বজুড়ে মুসলমানদের সতর্ক করেছেন জেরুসালেমের আল-আকসা মসজিদের খতিব ও সাবেক গ্র্যান্ড মুফতী শায়েখ ইকরামা সাবেরী।

গত শুক্রবার (১৩ই জানুয়ারি) জুমার খুতবায় বিশ্বের মুসলমানদের প্রতি তিনি এ সতর্ক বার্তা প্রদান করেন।

শায়েখ ইকরামা সাবেরী শুক্রবারে জুমার খুতবায় বলেন, “পূর্ব পরিকল্পিত ইহুদিবাদী পরিকল্পনাগুলো তারা ধাপে ধাপে বাস্তবায়িত করছে।”

তিনি আরো বলেন, “ফিলিস্তিনের জনগণ আল-আকসা মসজিদের একটি মাটির কণাও কখনো ছাড়বে না কারণ এটি আমাদের ধর্ম ও বিশ্বাসের অংশ এবং বিশ্বের দুই বিলিয়ন মুসলমানের মধ্যে একটি সংযোগস্থল।”

এছাড়াও তিনি ফিলিস্তিনের জেরুসালেমের কবরস্থানে ইসরাইলী হামলার নিন্দা করেন।

উল্লেখ্য; ইসরাইলের দ্বারা দখলকৃত পশ্চিম তীরের প্রায় ৭০ হাজার মুসলমান আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করে থাকে। কিন্তু ইসরায়েলি দখলদার পুলিশ আল-আকসা মসজিদের গেট ও পুরোনো শহর পরিদর্শন করতে বাধা দেয়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ