spot_img
spot_img

মেট্রোরেল: চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে বুধবার (১৫ মার্চ) সকালে স্টেশন দুটি চালু হয়।

এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে নতুন এ দুই স্টেশন চালুর বিষয়ে জানান।

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায স্টেশন দুটিও চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ