ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের ডেপুটি মুখপাত্র মাওলানা এনায়েত উল্লাহ জানিয়েছেন যে, তার দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা কমেছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সোমবার (১৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
মাওলানা এনায়েত উল্লাহ বলেন, গত ৩ মাসে সারাদেশ জুড়ে মাত্র ৪০০টি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ২২০ টি মামলা বহাল তবিয়তে রয়েছে ও ৫০ টি প্রত্যাখ্যাত/অস্বীকৃতি জানান হয়েছে। এছাড়া বাকি মামলাগুলি প্রক্রিয়াধীন রয়েছে।
হিবাতুল্লাহ নাকিদ নামে একজন আইনজীবী জানান, ইমারাতে ইসলামিয়ার আদালত প্রতিটি মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে চায়। ইস্যুটির শিকড় ও এর কারণগুলি তারা খুঁজে বের করে সমাধান করে।
সূত্র: তোলো নিউজ











