মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, কুরবানির পশুর জন্য এখন আর বিদেশি গরুর প্রয়োজন নেই। দেশে উৎপাদিত গরু এতই বেড়েছে যে দেশীয় পশুর ১০ ভাগের ১ ভাগও কুরবানিতে বিক্রি হয় না।
বুধবার (১৫ মার্চ) সকালে জেলার নাজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
শ ম রেজাউল বলেন, আমাদের উৎপাদিত মাছ পৃথিবীর ৫২টা দেশে এবং প্রাণিসম্পদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। কুরবানি এলে আগে ভারতের গরুর ওপর নির্ভর করতে হতো। আর এখন এ নির্ভরতা সম্পূর্ণ কেটে গেছে।
মন্ত্রী বলেন, যারা শিক্ষিত বেকার চাকরির পেছনে ঘুরেন, তার যদি ১০টি ছাগল থাকে, ৫টি গাভি থাকে এবং সেখান থেকে গাভির বাচ্চা হয়, দুধ হয় সেখান থেকে যে আর্থিক সচ্ছলতা আসে তার কিন্তু চাকরির পেছনে ছুটতে হয় না। উৎপাদিত সামগ্রি বিক্রি করে স্ববলম্বী হওয়া যায়। আর মাছ মাংস দুধ ডিম খেলে
তিনি বলেন, বঙ্গবন্ধুর আহবানে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমি চাই তাদের একজনও যেন অস্বচ্ছল না থাকে। তাদের বিপদে আপদে সরকার পাশে আছে। বর্তমান সরকার বীর নিবাস করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে। তাদের সামাজিক অন্যান্য সম্মান বেড়েছে।











