spot_img
spot_img

মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহতের মামলায় আটক ৪

কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহতের ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন এজাহার নামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি।

গ্রেফতারকৃত এজহার নামীয় আসামিরা হচ্ছেন-মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার মহিউদ্দিন সরকার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত আরে ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ