বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মানুষ আজ অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় নেই। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। মানুষ তাদের মৌলিক অধিকার তখনই ফিরে পাবে যখন সমাজ ও রাষ্ট্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরম খাঁ মিলনায়তে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, রমজানের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। সমাজের মানুষ মুত্তাকী হলে রাষ্ট্রে সন্ত্রাস, দুর্নীতি, খুন খারাবি কিছুই থাকবে না। সুতরাং তাকওয়া ভিক্তিক সমাজ গঠনে আমাদেরকে নিরলস কাজ করতে হবে।
তিনি বলেন, একটি গোষ্ঠী দেশ, ইসলাম ও মুসলমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
যুব মজলিস মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য কারী হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মাওলানা মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিন ইকবাল, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মীর আহমদুল্লাহ, ঢাকা মহানগর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, দপ্তর সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য মাওলানা মোর্শেদ আলম
সিদ্দিকী, মাওলানা নিয়ামতুল্লাহ আমীন, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোল্লা খালেদ সাইফুল্লাহ প্রমূখ।










